শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে ৬ অবৈধ ইট ভাটা মালিকের ৩৬ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে ৬ অবৈধ ইট ভাটা মালিকের ৩৬ লাখ টাকা জরিমানা

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অভিযান চালিয়ে ৬ ইট ভাটার মালিককে ৩৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার দেউলাবাড়ি, ধলাপাড়া এবং রসুলপুর ইউনিয়নের বিভিন্ন ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।
পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

এ সময় সাথে ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোজাহিদুল ইসলাম।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিধি লংঘনের দায়ে সততা ইট ভাটার মালিককে ৭ লক্ষ, মামনি ইটভাটাকে ৬ লক্ষ, যমুনা ইটভাটাকে ৫ লক্ষ, সর্ণা ইট ভাটাকে ৬ লক্ষ, সাগর ইট ভাটাকে ৬ লক্ষ, এসবি ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular