বুধবার, জুন ১০, ২০২৬
Homeদেশের খবরচুয়াডাঙ্গায় শিশুর কামড়ে সাপের মৃত্যু ;বিষয়টা কতটা বিশ্বাসযোগ্য

চুয়াডাঙ্গায় শিশুর কামড়ে সাপের মৃত্যু ;বিষয়টা কতটা বিশ্বাসযোগ্য

শিশু জান্নাতুল ফেরদৌস খেলা করছিল। হঠাৎ খাটের নিচে ঢুকে যায় সে। এ সময় বেরিয়ে আসে একটি সাপের বাচ্চা। সে হাত দিয়ে সাপকে ধরে কামড়ে ক্ষতবিক্ষত করলে এটি মারা যায়।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় জান্নাতুল ফেরদৌস নামে এক বছরের শিশুর কামড়ে বিষধর গোখরা সাপের বাচ্চার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তার মা। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় নিজ ঘরে এ ঘটনা ঘটেছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে। শিশু জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের রিয়াজুল ইসলাম ও শিলা খাতুন দম্পতির মেয়ে।

শিশুটির মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে খেলছিল জান্নাতুল। খেলতে খেলতে দুজনই খাটের নিচে চলে যায়। পরে একটি মৃত সাপের বাচ্চা হাতে নিয়ে খাটের নিচ থেকে জান্নাতুলকে বের হয়ে আসতে দেখেন মা। সাপটির শরীরে দুই জায়গায় কামড়ের চিহ্ন দেখতে পান তিনি। পরে শিশু ও মৃত সাপটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘জান্নাতুলকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হচ্ছে। এর পর তার অবস্থা সম্পর্কে জানা যাবে। তবে সে আশঙ্কামুক্ত।’

তিনি আরও বলেন, ‘ছোট মানুষ হয়তো না বুঝে দাঁত দিয়ে সাপের বাচ্চাকে কামড় দিয়েছে। এতে সাপটি মারা গেছে।’

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘ঘটনাটি অস্বাভাবিক মনে হয়েছে। মনে হয়েছে, শিশুটি খেলার ছলে সাপটিকে ধরে কামড় দেয়। যার কারণে সাপটি মারা যায়। সাপের শরীরে শিশুর দাঁতের আঘাতের চিহ্ন রয়েছে।’

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা বলেন, ‘সাপের শরীরে কোনও বিষ থাকে না। সাপ যদি বাচ্চাকে না কামড়ায় তাহলে কোনও সমস্যা নেই। আর সাপের মাংস তো বাইরের দেশে অনেকে খায়। সুতরাং এই ঘটনা স্বাভাবিক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular