নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে ৪টি কেন্দ্র এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি খুবই ঝুকিপূর্ণ। ওই কেন্দ্রের ১০ নম্বর কক্ষের অবস্থা এতোটাই ঝুঁকিপূর্ণ যে কোন সময় ছাদের পলেস্তরা খসে পরীক্ষার্থীরা বড় ধরনের কোন দূর্ঘটনার শীকার হতে পারেন। ছাঁদ ধ্বসে পড়ে প্রাণহানীর আশংকাও রয়েছে। ভবনের বিভিন্নস্থানে ইতোমধ্যেই ধ্বসে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ৩০ জন শিক্ষার্থী ওই কক্ষে পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের লেখা বাদ দিয়ে প্রায়ই ছাদের ভাঙ্গা অংশের দিকে তাকিয়ে থাকতে দেখতে পান কক্ষ পরিদর্শকরা। এতে ঝুঁকিপূর্ণ ভবনটিতে পরীক্ষা নেয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরীক্ষার্থী নুর মোহাম্মদ, আল আমিন, শান্ত, আকাশ সূত্রধরসহ একাধিক শিক্ষার্থী বলেন, আতঙ্কের মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। লেখার ফাঁকে ফাঁকে উপরের দিকে চোখ যায়। এতে করে পরীক্ষার অনেক ক্ষতি হচ্ছে। আমরা বিষয়টি শিক্ষকদের বললেও তারা কোন পদক্ষেপ নেয়নি।
অভিভাবকদের অভিযোগ, ভবনটি চরম ঝুঁকিপূর্ণ। ভবনের ছাঁদের বিভিন্নস্থানে পলেস্তরা ধ্বসে পড়েছে। যে কোন সময় ভবনটি ধ্বসে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পাড়ে। কর্তৃপক্ষকে ভবনটিতে পরীক্ষা না নেয়ার কথা জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি। বিষয়টি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি।
বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব নওশাদ আলী বলেন, রুম সংকট থাকায় এ হলে পরীক্ষা নেয়া হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার বলেন, ছাঁদের যে পর্যন্ত ফাটল এবং ভাঙা রয়েছে, সে পর্যন্ত ব্যাঞ্চ সরিয়ে দেয়া হবে।
টাঙ্গাইলে ঝুঁকিপূর্ণ ভবনে এসএসসি পরীক্ষা! আতঙ্কে পরীক্ষার্থী ও অভিভাক
RELATED ARTICLES
