বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরটাঙ্গাইল ১ আসনের বিএনপি’র প্রার্থীর বাড়িতে হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে সংবাদ...

টাঙ্গাইল ১ আসনের বিএনপি’র প্রার্থীর বাড়িতে হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র প্রার্থী ও তিনবারের মধুপুর পৌরসভা মেয়র শহীদুল ইসলাম ওরফে সরকার শহীদের বাড়িতে হামলা, ফাঁকা গুলি বর্ষণ ও মধুপুর উপজেলা বিএনপি অফিস ভাংচুর, এবং গায়েবি মামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মধুপুরের বিএনপি অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, ‘রোববার রাতে মধুপুর পৌর এলাকায় বিএনপি’র মিছিলের সময় নৌকা প্রতীকের সমর্থিত প্রার্থীর কর্মীরা মিছিলের উপর হামলা চালায়।

এ সময় তারা ফাঁকা গুলি বর্ষণ করে উপজেলা বিএনপি অফিস ও তার আশেপাশের দোকানপাট ভাংচুর করে। পরে তারা বিএনপি অফিসের পাশে আমার বাস ভবনে ইটপাটকেল নিক্ষেপ, হামলা ও ফাঁকা গুলি ছোঁড়ে। আমি এ ব্যাপারে আমি মধুপুর থানা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। এর আগেও আমাদের মিছিলে হামলা করা হয়েছে।

গতরাতের ঘটনাতেও ৮জন নেতাকর্মী আহত হয়েছে। কিন্তু বারবার অভিযোগ দিয়েও কর্তৃপক্ষের কাছে কোন প্রতিকার আমরা পাচ্ছি না। তফসিল ঘোষনার পর আমাদের ৬০-৭০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ৮-৯টি মামলা দায়ের করা হয়েছে। তাতে আসামী করা হয়েছে প্রায় ৭শতাধিক নেতাকর্মীকে। এভাবে চললে নির্বাচনে প্রচার-প্রচারণা চালানো আমাদের সম্ভব হচ্ছে না।’

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,মধুপুর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,ধনবাড়ী নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ হাবিবুল্লা ফকির, মধুপুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল লতিফ পান্না,ধনবাড়ী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম সোবহান,প্রধান নির্বাচনী এজেন্ট মো.ফজলুল হক মনি, সদস্য হুমায়ূন কবির,সদস্য আলহাজ খলিলুর রহমান,আইন উদ্দিন, যুবদলের আহবায়ক আব্দুল মান্নান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular