মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeজাতীয়চাকরির খবরটাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ও পিচুরিয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটায় ২ জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৯ এপ্রিল) বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন, গালা এলাকার মিয়া চানের ছেলে আব্দুস সালাম ও ছোট বাসালিয়া এলাকার আরফান আলীর ছেলে জেমিম হোসেন।

এদের দুইজনকে ৬০ হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারায় ওই ২ জনকে জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular