শুক্রবার, মে ৮, ২০২৬
Homeজাতীয়টাঙ্গাইলে অসচ্ছল খেলোয়ারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করলেন সাবেক হকি তারকা প্রিন্স

টাঙ্গাইলে অসচ্ছল খেলোয়ারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করলেন সাবেক হকি তারকা প্রিন্স

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে অসচ্ছল খেলোয়ারদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল স্টেডিয়ামে খাদ্যসামগ্রী তুলে দেন বাংলাদেশ জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদি দলের সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স। জেলার দেড় শতাধিক প্রাক্তন ও বর্তমান ফুটবলার, ক্রিকেটার এবং হকি ও এথলেটদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল আলু,পিয়াজ, লবন ও সাবান।

খাদ্যসামগ্রী বিতরন কালে অন্যান্যের মধ্যে  টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মীর্জা মঈনুল হক লিমটু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক জামিল , জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান উপস্থিত ছিলেন।

আরিফুল হক প্রিন্স জানান, ঈদের আগ পর্যন্ত করোনা ভাইরাসের প্রভাবে স্বল্প আয়ের দিনমজুর, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular