টাঙ্গাইলে আরো ৯০ জনের নমুনা সংগ্রহ…

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে রোববার নতুন করে আরো ৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকায় পাঠানো এক হাজার ২৩৯ জনের নমুনার মধ্যে ফলাফল এসেছে এক হাজার ১৪৯ জনের। এরমধ্যে জেলায় করোনা পজেটিভ ১৮ জন এবং মৃত্যু হয়েছে একজনের। ঢাকার হিসেবে টাঙ্গাইলে আক্রান্তের সংখ্যা ২১।

রোববার পর্যন্ত টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে আছেন এক হাজার ৩৭১ জন। একজন আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

টাঙ্গাইলে আক্রান্তদের মধ্যে ভূঞাপুরে পাঁচজন, সখীপুরে পাঁচজন, নাগরপুরে চারজন, মির্জাপুরে একজন, ঘাটাইলে একজন, মধুপুরে একজন ও গোপালপুরে একজন। টাঙ্গাইল সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর