নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
রবিবার (১২ জুলাই) গভীর রাতে উপজেলায় হিংগানগর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ বারিক (২৬), মাসুদ রানা (২৬), ও আঃ রাজ্জাক (২৯) । তারা একই থানার বাসিন্দা।
র্যাব প্রেস বিজ্ঞতিতে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর, আবু নাঈম মোঃ তালাত এবং সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার হিংগানগর গ্রামে আটিয়া ইউনিয়ন পরিষদ সামনে আটিয়া মহিলা মহাবিদ্যালয় পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ও ৩টি মোবাইল ফোন এবং ০৬টি সিম কার্ড উদ্বার করা হয়।
র্যাব আরোও জানায় আসামীগণকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়।
