বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে একদিনে করোনা আক্রান্ত ১২০ জন

টাঙ্গাইলে একদিনে করোনা আক্রান্ত ১২০ জন

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ১২ টি উপজেলায় সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩২টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ১৪ শতাংশ।

টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে গত শনিবার সকাল ৬টা থেকে রবিবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত নমুনা পরীক্ষার ফলাফলের এ তথ্য জানানো হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭০ জন, মির্জাপুরে ১১ জন, ঘাটাইলে ১০ জন, সখীপুরে ৮ জন, কালিহাতীতে ৭ জন, দেলদুয়ারে ৬ জন, ধনবাড়ীতে ৩ জন, গোপালপুর ও বাসাইলে দুই জন করে এবং মধুপুর উপজেলায় একজন রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular