বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeবিবিধটাঙ্গাইলে এলো সিনোফার্মের আরও ৫৬ হাজার ভ্যাকসিন

টাঙ্গাইলে এলো সিনোফার্মের আরও ৫৬ হাজার ভ্যাকসিন

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে এসে পৌঁছেছে করোনাভাইরাসের চীনের উৎপাদিত ভ্যাকসিন সিনোফার্মের আরও ৫৬ হাজার ডোজ।

সোমবার (২৬ জুলাই) দুপুরে টিকা বহনকারী দুটি ফ্রিজারভ্যান জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। পরে জেলা ভ্যাকসিন সংরক্ষণ টিম ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

তিনি জানান, পঞ্চম ধাপে মোট ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। ভ্যাকসিনগুলো জেলা ইপিআই সংরক্ষণাগারে সংরক্ষণ করা হয়েছে। ইতোমধ্যে ভ্যাকসিনের জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরই এই ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন সংরক্ষণাগারে সার্বক্ষণিক বিদ্যুৎ, ইন্টারনেট ও পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular