সোমবার, মে ৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে করোনায় আরো ২ জনের মৃত্যু

টাঙ্গাইলে করোনায় আরো ২ জনের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এই দুইজনসহ নতুন করে আরো ১৬ জনের দেহে মিলেছে করোনার জীবানু।

তাদের মধ্যে সাংবাদিক, মেডিকেল শিক্ষার্থী, ইউপি সদস্য ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে সোমবার পর্যন্ত টাঙ্গাইলে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪১ জনে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, জেলায় বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫২ জন এবং মৃত্যু হলো ১১ জনের।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুরে সর্বোচ্চ ১১ জন, মধুপুরে দুইজন, কালিহাতীতে একজন ও টাঙ্গাইল সদরে দুইজন। এরমধ্যে মধুপুরে ও মির্জাপুরে দুইজনের মৃত্যু হয়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুবিনা আক্তার বলেন, এক ব্যক্তি (৫৫) ঢাকা থেকে উপসর্গ নিয়ে গত ১৩ জুন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। ১৪ জুন তিনি নমুনা দেন এবং ১৬ জুন তার মৃত্যু ঘটে।

২১ জুন তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তার বাড়ি কালিহাতীতে। তার স্ত্রী মধুপুরে চাকুরী করেন বলে নমুনার ফরমে এখানকার ঠিকানা ব্যবহার করেন।

অন্যদিকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, সোমবার মির্জাপুরে আরো ১১ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরমধ্যে এক কাপড় ব্যবাসায়ী (৬০) করোনার উপসর্গ নিয়ে গত ১৮ জুন মারা যান।

মারা যাওয়ার কয়েকদিন আগেই তিনি নমুনা দিয়ে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। সোমবার তার নমুনার রিপোর্ট পজেটিভ আসে। তিনি মির্জাপুর থানা রোডের ইউনিয়নপাড়ার বাসিন্দা।

এ পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় আক্রান্তদের মধ্যে ভূঞাপুরে ২২ জন, মির্জাপুরে সর্বোচ্চ ১২৪ জন, ঘাটাইলে ২১ জন, নাগরপুরে ৩৬ জন, মধুপুরে ৩১ জন, সখীপুরে ১৬ জন, গোপালপুরে ২৫ জন, দেলদুয়ারে ২৯ জন, ধনবাড়িতে ২৩ জন, কালিহাতীতে ৩৫ জন, টাঙ্গাইল সদরে ৭০ জন এবং বাসাইলে আটজন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular