বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে খোলা হয়েছে ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ড

টাঙ্গাইলে খোলা হয়েছে ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলে স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ সব উপজেলা হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

ইতিমধ্যে সিঙ্গাপুর ও চীন ফেরত দু’জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তদের শরীরে করোনাভাইরাসের কোনও উপসর্গ পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রথমে ছয়টি বেড নিয়ে আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও পরবর্তীতে পুরো ট্রমা সেন্টারের ১০০ বেডকে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। এছাড়াও ১১ উপজেলার প্রতিটিতে দুই থেকে আটটি করে বেড নিয়ে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.সদর উদ্দিন আরটিভি অনলাইনকে জানিয়েছেন, করোনাভাইরাস তেমন কোনও ভয়ঙ্কর না। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না গিয়ে এক মিটার দূরত্ব বজায় রাখলে এটি ছড়াবে না। এ ভাইরাসে মৃত্যুর হার খুব কম। ৭০ বছরের ওপরে ব্যক্তির মৃত্যুর হার শতকরা পাঁচ ভাগ আর তার নিচে মৃত্যুর হার দুই ভাগ। আর ১০ বছরের নিচে মৃ’ত্যুর হার নেই বললেই চলে। তারপরও সবাইকে সচেতন থাকতে হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, করোনাভাইরাস নিয়ে আ’তঙ্কের কিছুই নেই। এই ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যেই প্রস্তুতি সভা করে শিক্ষা প্রতিষ্ঠানসহ জনবহুল এলাকাগুলোতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular