সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে গরুর ট্রাক ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৮

টাঙ্গাইলে গরুর ট্রাক ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৮

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কদিম ধল্যা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ৩৪টি গরু ভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। রোববার ( ৯ ফেব্রুয়ারি) ভোর বেলা ঢাকা মহানগরের ভাটারা থানার জোয়ার সাহাড়া এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তারের পর দুপুরে তাদের ১০ দিনের রিমা- আবেদন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মজিবর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলিকতা ভোগদিয়া এলাকার আজিম আলীর ছেলে মো. মনির হোসেন ( ৩৮), ঢাকা মহানগরের বাড্ডা থানার পাঁচখোলা এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. সেলিম (৩২), বেরাইদ এলাকার মাহাবুবুর রহমানের ছেলে মো. ওয়াসিম (২৯), মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. শাহিন (৩২), আ. হাসেমের ছেলে আ. রশিদ (৫৪), মৃত আশকর আলীর ছেলে মো. মিজানুর রহমান (৩৩), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রাতালিয়া এলাকার আমান উল্লাহর ছেলে মো. সুমন (২৩) এবং একই এলাকার আতর আলীর ছেলে মো. জাকির হোসেন (৩৫)। গ্রেপ্তারকৃত সবাই কসাইয়ের কাজ করেন বলে জানা গেছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন (পিপিএম) জানান, গরুর ট্রাক ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত ৮ জনের সূত্র ধরেই এ ঘটনার মূলহোতাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে মূলহোতাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩ টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কদিম ধল্যা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ৩৪টি গরু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট- ১১-০-১৭৪) ছিনতাই হয়। ছিনতাইকারীরা ট্রাকে থানা সবাইকে প্রায় ২ ঘন্টা জিম্বি রাখার পর মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ফেলে রেখে যায়।

ঘটনার পরদিন ঢাকা মহানগরের কুড়িল বিশ্বরোড এলাকার জোয়ার সাহাড়া এলাকা থেকে ছিনতাই হওয়ার সবগুলো গরু উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular