শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে গাঁজাসহ ২ জন গ্রেফতার

টাঙ্গাইলে গাঁজাসহ ২ জন গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারী থানার বেলদাহ গ্রামের মো: সাইফুর রহমানের ছেলে মো: আব্দুল জলিল (২৪) ও ফুলবাড়ী থানার ভাঙ্গামোড় এলাকার মৃত আ: খালেকের ছেলে মো: নাজির হোসেন কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ২ কেজি গাঁজা, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার কালিহাতি থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। তারা বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য গাঁজা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে।

আসামীদের বিরুদ্ধে কালিহাতি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular