শুক্রবার, মে ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে গাড়ির পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

টাঙ্গাইলে গাড়ির পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলে নিয়ন্ত্রন হাড়িয়ে অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়া একটি পিকআপ। এতে ওই পিকআপের চালক নিহত ও আহত হয় আরো ২জন। ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

হতাহতরা হলেন, নিহত পিকআপ চালক কাউসার আহম্মেদ(২০), আহত আনোয়ার হোসেন (৩২) ও মুসলেম উদ্দিন (৫০) তারা সবাই মির্জাপুরের বাসিন্দা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান,

ভোরে টাঙ্গাইলের পার্ক বাজার থেকে কাচামাল নিয়ে একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ন ১৪-৮৪৪৭) মির্জাপুর যাচ্ছিলো। এসময় নাটিয়াপাড়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হাড়িয়ে অজ্ঞাত গাড়ির পেছন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত ও দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ারসার্ভিসের কর্মীরা। আর নিহতের মরদেহ গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular