বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ট্রাকের চাপায় হেলপারের মৃত্যু

টাঙ্গাইলে ট্রাকের চাপায় হেলপারের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে সদর উপজেলার বিক্রমহাটী নামকস্থানে ট্রাকের চাপায় হেলপার ফরহাদ আলী (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম  বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ট্রাকের হেলপারকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আদম আলী জানান, বিকল হওয়া ট্রাককে আরেকটি ট্রাক দিয়ে টেনে বঙ্গবন্ধু সেতুর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে মহাসড়কের বিক্রমহাটীতে দুইট্রাকের সংযোগ রশি ছিঁড়ে যায়। পরে হেলপার ফরহাদ আলী রশিটি লাগাতে গেলে ট্রাকের চাপায় ফরহাদ মারা যান। দুইটি ট্রাক আমাদের হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular