শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ট্রাকের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল ২ যুবকের

টাঙ্গাইলে ট্রাকের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল ২ যুবকের

নিউজ টাঙ্গাইল ডেস্কঃটাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন (২৫) ও রনি (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলা হাতিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাহিন ও চিনামুড়া গ্রামের রনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়,হাতিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাহিন ও চিনামুড়া গ্রামের রনি হাতিয়া থেকে এলেঙ্গা আসছিলেন। এ সময় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ী নামক স্থানে তারা দুর্ঘটনায় শিকার হয়। পরে শাহিন ও রনিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ওসি সফিকুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular