বুধবার, জুন ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারটাঙ্গাইলে দুই নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

টাঙ্গাইলে দুই নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে পৃথক অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সকাল ১০ টায় ১ কেজি গাঁজাসহ মঙ্গলহোড় গ্রাম থেকে মেরিনাকে (৫২) গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মাদক ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের স্ত্রী।

এর আগে সদর ইউনিয়নের বারপাখীয়া গ্রাম থেকে ১৫ পিস ইয়াবাসহ আব্দুল আলীমের ছেলে শাহীনকে (২২) এবং পাথরাইল দক্ষিণপাড়া থেকে ১০০ গ্রাম গাঁজাসহ সুরুজ মিয়ার স্ত্রী জুলিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়। তাদের মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular