শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে দুস্থদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যেমে জিয়ার শাহাদৎ বার্ষিকী পালিত

টাঙ্গাইলে দুস্থদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যেমে জিয়ার শাহাদৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল করা হয়েছে।

মঙ্গলবার ( ৯ জুন ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা বাঘিল ইউনিয়ন পিচুরিয়া মধ্যে পাড়া এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে তিন শতাধীক দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়।

খাদ্য বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ্, বাঘিল ইউনিয়নের সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক মো. আয়নাল হক, ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা মুক্তার, অ্যাডভোকেট আনিছুর রহমান প্রমুখ।

ফরহাদ ইকবাল বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী। আজ থেকে ৩৮ বছর পূর্বে দেশী ও বিদেশী একটি মহলের ষড়যন্ত্র ও প্রতিহিংসার শিকার হয়ে তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদত বরণ করেন।

তিনি আরো বলেন, এটি বলার অপেক্ষা রাখে না যে, জিয়া আজ দৈহিকভাবে পৃথিবীতে নেই সত্য। কিন্তু তার দেশপ্রেম, জনকল্যাণকর রাজনীতি ও মানবপ্রেমের কারণেই জিয়া আজও অমর। ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা যুবনেতা আমিনুর রহমান আমিন, রেজাউর রহমান রুমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular