শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে নববিবাহিতা স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক

টাঙ্গাইলে নববিবাহিতা স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নববিবাহিত এক স্ত্রীকে হত্যা করে ঘরে তালা লাগিয়ে স্বামী পালিয়ে গেছে। এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল পৌরসভার সাহা পাড়া এলাকায়। নিহত স্ত্রী মোছা. শাবনুর আক্তার খাদিজা (২০)। সে দেলদুয়ার থানার পাথরাইল ইউনিয়নের চিনাখোলা গ্রামের জাকির হোসেনের মেয়ে। ঘাতক স্বামী আব্দুল খালেক (২৮) পশ্চিম আকুরটাকুর পাড়ার আবু সাঈদের ছেলে। এক সপ্তাহ আগে তারা পালিয়ে বিয়ে করে।

একটি সূত্র জানায়, ঘাতক খালেক সে পেশায় গাড়ি চালক। এটি তার ২য় বিবাহ।

নিহত মোছা. শাবনুর আক্তার খাদিজা’র পিতা জাকির হোসেন জানান, গত সপ্তাহে খাদিজা গাজীপুরে গার্মেন্টসে চাকরী করবে বলে বাড়ি থেকে বের হয়। তারপর সে যে বিয়ে করেছে তারা জানে না।

অপরদিকে ঘাতক আব্দুল খালেকের মা জানান, গত সোমবার (১৭ আগস্ট) সে (খালেক) বাড়ি থেকে বের হয়ে আসে। তারপর থেকে তার মোবাইলও বন্ধ ছিল।

হত্যার ঘটনার সত্যতা স্বীকার করে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ বলেন, শুক্রবার (২১ আগস্ট) দুপুরের দিকে খালেক তার নববিবাহিতা দ্বিতীয় স্ত্রীকে গলা টিপে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। সেসময় পাশের ভাড়াটিয়া তাকে দেখতে পায়।

তিনি জিজ্ঞেস করলে স্বামী আব্দুল খালেক বলেন, আপনার ভাবী ঘুমাচ্ছে, আমি একটু বাইরে যাব, আসতেছি। এই কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সারাদিন যাওয়ার পর সবার মনে সন্দেহ হলে তারা স্থানীয় কাউন্সিলার ও পুলিশকে ঘটনা জানায়। পরে কাউন্সিলারের উপস্থিতিতে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

এসময় তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। মামলা প্রক্রিয়াধীন। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular