শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু, আহত ৪

টাঙ্গাইলে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু, আহত ৪

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকাযোগে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেরার পথে থলপাড়া এলাকায় বংশাই নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার সংস্পর্শ হলে ছয়জন যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular