শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ, ১৩ ঘণ্টা যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ, ১৩ ঘণ্টা যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজের ১৩ ঘণ্টা পর শাকিল মিয়া (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকার আওরা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাকিল উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কুকরাইল গ্রামের আব্দুর রউফের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় ২৫ জন বন্ধু মিলে রোববার সকালে রামপুর থেকে নৌকা যোগে সখিপুর উপজেলার বহেড়াতৈল বিলে পিকনিকে যায় শাকিল। সেখান থেকে সন্ধ্যায় রওনা হয়ে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকায় পৌঁছলে রাত ৮টার দিকে হঠাৎ নৌকা থেকে শাকিল পড়ে যায়। পরে বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। সোমবার সকালে টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে সকাল সাড়ে ৯টার দিকে খিলগাতী এলাকার আওরা নদী থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন বলেন, রোববার বিষয়টি জানতে পারি। সোমবার সকালে আমাদের ডুবুরি দল গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, নৌ পুলিশসহ আমাদের থানা পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular