বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পুলিশের বেরিকেটে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

টাঙ্গাইলে পুলিশের বেরিকেটে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে পুলিশ বেরিকেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। সোমবার (২ মার্চ) দুপুরে বিদ্যুৎ, পানি ও বিভিন্ন দ্রব্যমূলের দাম বৃদ্ধির প্রতিবাদে ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার গোডাউন বাজারের সামনে এ কর্মসূচি পালন করে দলটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ্, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা কৃষকদলের সভাপতি দিপু হায়দার, মহিলা দলের সভাপতি নীলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, ছাত্রদল সহ-সভাপতি সালেহ্ মোহাম্মদ শাফি ইথেন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রমুখ।

এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular