শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

টাঙ্গাইলে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ফরমান শেখ, 
নিজস্ব প্রতিবেদক: করোনাকালে ঈদের আনন্দ বাড়িয়ে দিতে টাঙ্গাইলের ভূঞাপুরে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচ। রবিবার ঈদের তৃতীয় দিন (১৬ মে) বিকালে গোবিন্দাসী ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।
খেলায় রয়েল চ্যলেঞ্জার গোবিন্দাসী ও গোবিন্দাসী সুপার কিংস নামে দুটি দল অংশ নেয়। খেলা দেখতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে রয়েল চ্যলেঞ্জার গোবিন্দাসী ১১ রানে  গোবিন্দাসী সুপার কিংসে পরাজিত করে।
পরে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দুলাল হোসেন চকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন। ভবিষ্যতেও এ ধরণের খেলার আয়োজন করা জন্য উৎসাহ প্রদান করেন তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular