বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বাঁশের সাঁকো ভেঙ্গে নারী নিহত; আহত ৬

টাঙ্গাইলে বাঁশের সাঁকো ভেঙ্গে নারী নিহত; আহত ৬

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে বাঁশের সা‌ঁকো ভেঙ্গে শোভা রানী (৪০) না‌মের এক নারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৬জন ব্যক্তি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার জেলখানা সংলগ্ন হরিজন পল্লী এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত শোভা রানী ওই এলাকার সুভল লালের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকা‌লের দি‌কে হরিজন পল্লীর শোভা রানী হটাৎ অসু’স্থ্য হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে হাসপাতালে নেয়ার সময় জেলখানা সংলগ্ন হরিজন পল্লী এলাকার বাঁশের সা‌কো ভে‌ঙে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চি‌কিৎসক শোভা রানীকে মৃ’ত ঘোষনা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular