ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে বালুবাহী ট্রাকের চাপায় রহিম বাদশা (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মুরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিম বাদশা মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের টিক্কার বাজার এলাকার ময়েজ আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সোমবার সকালে রহিম বাদশা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে সাগরদীঘি-গারোবাজার সড়কের মুরাইদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি বালুবাহি ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়। ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই আরোহী রহিমের মৃত্যুু হয়।

সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আতোয়ার রহমান বলেন, ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর