• নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন। রবিবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ও আহদের নাম-পরিচয় পাওয়া গেছে।

নিহত দুইজন হলেন, সাভার থানার আমিন বাজার এলাকার বেগুন বাড়ী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে হানিফ পরিবহন বাসের চালক মিকাইল (৩৫) এবং অপরজন ঠাকুরগাঁও সদর উপজেলার মুক্তার মেলা হরিনারায়নপুর গ্রামের আফজালের ছেলে
ট্রাক চালক মানিক (২৫)।

আহতরা হলেন, রংপুর সদর উপজেলার পন্ডিতবাজার গ্রামের ইমামুল হকের ছেলে মুছা মিয়া (২৮), আব্দুল ছাত্তারের ছেলে মোজ্জাফর হোসেন (৬২) শরীতপুর গ্রামের তোফায়েলের ছেলে ফিরোজ (২৭), পঞ্চগড়ের সানোয়ারের ছেলে রব্বন (২৮) ও মেহেদী হাসান (৩৫), দিনাজপুর সদর উপজেলার হোসেন আলীর ছেলে দেলুয়ার (৩০) ও দেলুয়ার হোসেনের ছেলে গালিব (১০) এবং সিরাজের ছেলে জুনাইদ (৮)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) জ্বিলকদ হো‌সেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হা‌নিফ প‌রিবহ‌নের যাত্রীবা‌হী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রা‌ক সল্লায় পৌঁছালে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পিছনে ধাক্কা মারে।

তিনি আরও জানান, এতে হা‌নিফ বাসের চালক ও ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত হয় ৮ জন। সংবাদ পেয়ে দ্রুত আহতদের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে এবং নিহত দুইজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর