বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বাস-মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৫ জনের পরিচয় মিলছে

টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৫ জনের পরিচয় মিলছে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মাইক্রোবাসের উপর উল্টো পড়ে ভয়াবহ দুর্ঘটনায় নারী-শিশুসহ ৬ জনের প্রাণহানির ঘটনায় ৫ জনের নাম-পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মাইক্রোবাস চালক দুলাল হোসেন (৫০), কুষ্টিয়া ফার্টিলাইজারের বিএডিসি (সার) যুগ্ম-পরিচালক পাবনা জেলার জহিরুল ইসলাম (৫০), বগুড়া সদর উপজেলার জল সিঁড়িতলার হেলাল উদ্দিনের ছেলে রিফাত আল হাসান (৩৫), রিফাতের মা মালেকা ভানু রুবি (৬৫) এবং রিফাতের ছেলে সাজিদ হাসান (৭)। বাকি আরেক জনের পরিচয় জানা যায়নি।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু সেতু পূর্বে যাত্রীবাহী একতা পরিবহন নামে একটি বাস টোলপ্লাজা পার হয়ে গোল চত্বরে পৌঁছলে অপর একটি বাস ওভারটেক চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে উত্তরবঙ্গগামী চলন্ত মাইক্রোবাস (হাইচের) উপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। আহত হয় অসংখ্য যাত্রী। দুর্ঘটনার সংবাদ পেয়ে পরে দ্রুত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রম চালান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular