মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারটাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ দুই ভাই গ্রেপ্তার

টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পিরিজপুর এলাকা থেকে বিদেশি পিস্তলসহ সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

আটককৃতরা হচ্ছে পিরিজপুর এলাকার মৃত রতন ভৌমিক এর ছেলে সুমন কুমার ভৌমিক (৪০) ও সুব্রত ভৌমিক (৩২)। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) অফিসার ইনচার্জ শ্যামল কুমার এর সহযোগিতায় এসআই হাফিজুর রহমান (১), এসআই হাফিজুর রহমান (২) ও এএসআই মো. হাফিজুর রহমানের নেতৃত্বে দেলদুয়ার উপজেলার পিরোজপুর এলাকা হতে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত তারা দুই ভাই মাদক ব্যবসার সাথে জড়িত। আসামিদের বিরুদ্ধে নিয়মিত একটি অস্ত্র আইনে মামলা ও একটি পুলিশ এসল্ট মামলা রুজু করা হইয়াছে।

এ ঘটনায় পুলিশ সদস্য মেহেরুল ও সাইফুল ইসলাম আহত হয়েছে। তাদের সাথে জড়িদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular