নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেলদুয়ার উপজেলা শাখা।
সম্প্রতি আয়োজিত ‘সংবর্ধনা অনুষ্ঠান-২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আবদুল আলিম খান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলা শাখার মানবসম্পদ সম্পাদক হাফিজুর রহমান।
এ সময় স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
