সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে বিনিময় পরিবহনের দুটিবাস পাল্লা পাল্লি; অতঃপর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটো ভ্যানের...

টাঙ্গাইলে বিনিময় পরিবহনের দুটিবাস পাল্লা পাল্লি; অতঃপর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটো ভ্যানের উপর; নিহত ২

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টায় উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া বটতলী এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়িগামী বিনিময় পরিবহনের দুটিবাস পাল্লা পাল্লি করে উপজেলার পাকুটিয়া বাজার সংলগ্ন বটতলীতে পৌছালে একটিবাস নিয়ন্ত্রনহীন হয়ে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটো ভ্যানের উপর দিয়ে উঠে দেয়। এতে গাড়িটি ভ্যানসহ প্রায় দুইশত গজ সামনে ছেচড়ে নিয়ে যায়। এ সময় যাত্রীদের শরীর রাস্তার সাথে পিশে যায়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানের দুইজন যাত্রীর মৃত্যু হয় । এ ঘটনায় ভ্যান চালকসহ একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, মধুপুর উপজেলার রক্তিপাড়া নয়াবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাইদুর রহমান (৪৫) এবং গাংগাইর পূর্বপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর মেয়ে নাছিমা বেগম (৪৫)। এ ঘটনায় মারাত্বক আহত দুইজন হলেন,গাংগাইর বেকারকোনা গ্রামের চাঁন মিয়ার ছেলে ভ্যান চালক আব্দুল মালেক (৩০) এবং গাংগাইর পশ্চিমপাড়া গ্রামের মৃত আমান আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (৩৫)।

এ ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক মালেক মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রুবেল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার বলেন, আমি সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে যাই ও আহতদের দ্রæত হাসপাতালে পৌছে দেওয়ার ব্যবস্থা করি। এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular