বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বিলের পানিতে পড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলে বিলের পানিতে পড়ে শিশুর মৃত্যু

ফরমান শেখ: টাঙ্গাইলের ভূঞাপুরে বিলের পানি পড়ে জয়রাজ বংশী নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জয়রাজ চাঁন মোহন রাজ বংশীর ছেলে।

স্থানীয়রা জানায়, আজ শনিবার বিকালে শিশুটির মা জয়রাজকে উঠানে রেখে রান্না করছিল। একপর্যায়ে শিশুটি উঠানে খেলতে না দেখে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশের বিলে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম ও এসআই ইউসুফ আলী সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular