বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মাস্কের দাম বেশি নেয়ায় ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে মাস্কের দাম বেশি নেয়ায় ব্যবসায়ীকে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় বুলবুল (৫০) নামে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পালের নেতৃত্বে শহরের মসজিদ রোড ও ক্যাপসুল মার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল জানান, বর্তমানে করোনাভাইরাস আতঙ্ক চলাকালে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই মাস্কের দাম বাড়িয়ে দেওয়ায় তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাস্কের দাম ভবিষতে নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি দুর্যোগপূর্ণ পরিবেশে মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি না নেওয়ার পরামর্শ দেন ব্যবসায়ীদের।

এর আগে সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা শহরের মসজিদ রোড ও ক্যাপসুল মার্কেটে অভিযান পরিচালনা করে চার ব্যবসায়ীকে একই অপরাধে ১৯ হাজার টাকা জরিমানা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular