শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে যুবকের কাণ্ড! বউ চলে যাওয়ায় ঘটক জলিলকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে যুবকের কাণ্ড! বউ চলে যাওয়ায় ঘটক জলিলকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বউ চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল জলিল (৬০) এক ঘটককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে আলমাস (২০) নামে এক যুবক। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মাইদার চালা গ্রামে।

এ ঘটনায় অভিযুক্ত আলমাসকে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা পুলিশ। আলমাস উপজেলার মাইদার চালা গ্রামের শহিদুলের ছেলে এবং নিহত জলিল একই গ্রামের মৃত আহসান সিকদারের ছেলে।

এ ঘটনায় স্থানীয়রা জানায়, আলমাস স্থানীয় একটি করাত কলে (সমিল) কাজ করে। ২০১৯ সালে রসুলপুর ইউনিয়নের প্যাঁচার আটা গ্রামের আলমাসকে বিয়ের ঘটকালি করেন আব্দুল জলিল। সে ঘরে একটি কন্যা সন্তান আছে। সেই বউয়ের সঙ্গে গেল বছর ছাড়াছাড়ি হয়। এ নিয়ে আলমাসের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরপর আজ বৃহস্পতিবার দুপুরে নামাজ শেষ করে আব্দুল জলিল আলমাসের দাদী রাহাতন বেগমের ঘরে পান খেতে বসেন। এ সময় আলমাস ঘরে ঢুকে বউ এনে দেয়ার কথা বলে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে আলমাস পালিয়ে যায়।

এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, বউ চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত আলমাসকে গ্রেপ্তার করা হয়েছে। আইগত বিষয় প্রক্রিয়াধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular