সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে লৌহজং নদী দখলমুক্ত করার দাবিতে মিছিল

টাঙ্গাইলে লৌহজং নদী দখলমুক্ত করার দাবিতে মিছিল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নদী অবৈধ দখলমুক্তকরণ অভিযানে সাধারণের সম্পৃক্ততা বৃদ্ধিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী অবৈধ দখলমুক্তকরণ অভিযানে সাধারণের সম্পৃক্ততা বৃদ্ধিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক।

বুধবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক তার সম্মেলন কক্ষে লৌহজং নদীর অবৈধ দখলমুক্তকরণ বিষয়ে প্রথমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা প্রশাসক।

এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামন সোহেল, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী শহর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।

নদী কমিশন ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দেশের সকল নদীর অবৈধ দখল পুনরুদ্ধারের অংশ হিসাবে টাঙ্গাইল লৌহজং নদীর অবৈধ দখলমুক্ত করতে আগামী ২৩ ফেব্রুয়ারি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় বেশ কয়েকদিন যাবত শহরে প্রতিদিনই গণসচেতনতা বৃদ্ধি এবং অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular