বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ফেরিওয়ালার কারাদণ্ড

টাঙ্গাইলে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ফেরিওয়ালার কারাদণ্ড

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ইব্রাহিম মিয়া(২৫) নামে এক ফেরিওয়ালাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম ওই দণ্ডাদেশ দেন।

দণ্ডিত ইব্রাহিম মিয়া টাঙ্গাইল শহরের আদালতপাড়া এলাকার আব্দুল কাদের খানের ছেলে। তিনি শহরে ফেরি করে এলইডি বৈদ্যুতিক ভাল্ব বিক্রি করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে উঠে পড়ে ইব্রাহিম। এসময় বাসে থাকা অন্যান্যরাও তাকে শিক্ষার্থী মনে করে বাসের সিটে বসতে দেন।

কিছুক্ষণ পরেই ইব্রাহিম বাসে থাকা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে শুরু করে। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় ইব্রাহিম উত্ত্যক্ত করার কথা স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular