শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে শ্রমিক সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

টাঙ্গাইলে শ্রমিক সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উদ্যোগে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। টাঙ্গাইল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মহর আলী মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে শ্রমিকদের সন্তানদের জন্য উচ্চ শিক্ষা, দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবার ও আহত অথবা পঙ্গু শ্রমিকদের চিকিৎসা বাবদ ৪৮ জনের মাঝে মোট ২৪ লাখ ৯০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

 

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular