সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সাংবাদিক ও কলেজ শিক্ষক এস এম মনিরুজ্জামান আর নেই

টাঙ্গাইলে সাংবাদিক ও কলেজ শিক্ষক এস এম মনিরুজ্জামান আর নেই

নিউজ ডেস্ক: টাঙ্গাইলে সাংবাদিক ও কলেজ শিক্ষক এস এম মনিরুজ্জামান (৫২) ইন্তেকাল করেছেন।

বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মনিরুজ্জামান ঢাকার মহাখালী শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি প্যানক্রিয়াস ইনফেকশন, ডায়াবেটিস ও প্রেসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ছিলেন। গত বুধবার তার অবস্থার অবনতি হলে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। পরিবারের সাথে টাঙ্গাইল শহরের কোদালিয়ায় তিনি বাস করতেন।

এস এম মনিরুজ্জামান সাংবাদিকতা এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া টি আর কে এন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন। তার মৃত্যুর খবরে সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের কোদালিয়ায় কেডি মসজিদ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর তার কর্মস্থল কালিহাতীর নারান্দিয়া টি আর কে এন স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় এবং বাদ আসর তার নিজ এলাকা ভূঞাপুরের ছাব্বিশায় তৃতীয় জানাজা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হবে। টাঙ্গাইল প্রেসক্লাব ও শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular