রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে সাংবাদিকদের উপর হামলাকারী জুয়াড়ী অমিত সাহার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে...

টাঙ্গাইলে সাংবাদিকদের উপর হামলাকারী জুয়াড়ী অমিত সাহার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর হামলাকারী জুয়াড়ী অমিত সাহাকে ৫
দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আজ দুপুরে তাকে আদালতে
প্রেরণ করা হয়।

এর আগে গতকাল অমিত সাহাকে টাঙ্গাইলের সদর উপজেলার বাসাখানপুর এলাকা থেকে
গ্রেফতার করা হয়।

অন্যদিকে হামলার মূলহোতা কুখ্যাত জুয়াড়ী ফজল মন্ডল রিমান্ডে গুরুত্বপূর্ণ
তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ভূঞাপুর থানার ওসি মো.রাশিদুল ইসলাম। তবে
তদন্তের স্বার্থে আগেই কিছু বলতে চাননি তিনি । আজ দুপুরে রিমান্ড শেষে
তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে বুধবার মধ্যরাতে ফজল মন্ডলকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে
গ্রেফতার করা হয়। গতকাল সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ
করা হলে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, গেল সপ্তাহে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ঘাট সংলগ্ন
কাঁশবন এলাকায় রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনের নাকের ঢগায় দীর্ঘদিন ধরে
চলমান জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা
চালায় জুয়াড়িরা। এতে ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল
তালুকদার,ক্যামেরা পারসন আশিকুর রহমান,দৈনিক উত্তেফাকের সাংবাদিকসহ ৬ জন
আহত হন। পরে রাতেই ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখসহ
শতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত ৬জন আসামীকে
গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular