Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহতদের উদ্ধার করল ফায়ার সার্ভিসের সদস্যরা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহতদের উদ্ধার করল ফায়ার সার্ভিসের সদস্যরা

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গোল্লা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫০) এক সিএনজি যাত্রী নিহত হয়েছে।

সোমবার (১৮ মে ) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়েছে। আহতদের উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, একটি যাত্রিবাহী সিএনজি ভূয়াপুর থেকে চন্দ্রা যাওয়ার পথে মহাসড়কের গোল্লা নামক স্থানে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলে একজন যাত্রী (৫০) নিহত হয়।

সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি টিম চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। আহতের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

RELATED ARTICLES

Most Popular