মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়িতে জামাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মাহফুজ মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। রোববার বিকেলে নড়াইল জেলার নড়াগাতী থানার নলমারা এলাকায় র‌্যাব-১৪ ও র‌্যাব-৬ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাহফুজ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুমিনপুর গ্রামের ছোবহান মন্ডলের ছেলে। সোমবার দুপুরে টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শক্রতার জের ধরে গত ২২ এপ্রিল ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন জামাল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পরেরদিন মারা যান তিনি।

এ ঘটনায় নিহত জামাল হোসেনের স্ত্রী মোছাঃ মাসুদা বেগম ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে ধনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করার নিমিত্তে ধনবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular