বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলের নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময় 

টাঙ্গাইলের নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময় 

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নব যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম ঘাটাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক,ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের মত বিনিময় করেছেন। ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভা স্থানীয় ইউএনও দিলরুবা আহমদের সভাপতিত্বে করেন। সভায় উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান ,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহীদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) , ওসি মাকছুদুল আলম, উপজেলা ভাইসচেয়ারম্যান আরিফ হোসেন, সরকারী জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপিত খন্দকার তাহাজজত হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক , সামাজীক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন।

মত বিনিময় সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এ ছাড়া জামুরিয়া ইউনিয়নের একটি বাড়ী একটি খামার প্রকল্প ও জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় গৃহহীনদের মাঝে বিতরণকৃত ঘরসমূহ পরিদর্শন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular