রবিবার, মে ৩, ২০২৬
Homeজাতীয়ট্রাকের চাপায় সমাপনী পরীক্ষার্থী লাজুক নিহত

ট্রাকের চাপায় সমাপনী পরীক্ষার্থী লাজুক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় লাজুক আক্তার (১১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।

রোববার (১৭ নভেম্বর) দুপুর সেয়া একটার দিকে কিশোরগঞ্জ শহরের মারিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত লাজুক আক্তার মারিয়া এলাকার ইমরান মিয়ার মেয়ে। সে মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, লাজুক আক্তার স্বল্পমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসি পরীক্ষায় অংশ অংশগ্রহণ শেষে একটি অটোরিকশায় করে বাড়ি যাচ্ছিল। মারিয়া এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই লাজুক আক্তার মারা যায়।

আহত অপর ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ চালকসহ ঘাতক ট্রাকটি আটক করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular