Homeটাঙ্গাইল জেলাঘাটাইলডাকাত গুজবে ঘাটাইলে মসজিদে মসজিদে মাইকিং

ডাকাত গুজবে ঘাটাইলে মসজিদে মসজিদে মাইকিং

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন এলাকায় ডাকাত ঢুকেছে গুজবে বিভিন্ন পাড়ায় মহল্লায় গভীর রাতে মসজিদে মসজিদে মাইকিং করা হয়েছে। মাইকিং করে বলা হয়েছে এলাকায় ডাকাত ঢুকেছে সবাই সাবধানে থাকেন। এতে উপজেলার হাজার হাজার মানুষ লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে। ডাকাত আতঙ্কে বহু এলাকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে। প্রশাসন বলছে ডাকাত ঢুকেছে বিষয়টি সম্পূণই গুজব ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (২৪/০৪/২০২০) রাত ৩টায় উপজেলার দিঘর ও দিঘলকান্দি ইউনিয়নসহ সকল ইউনিয়নের পাড়া মহল্লায় গভীর রাতে মাইকিং করে বলা হয়েছে এলাকায় ডাকাত ঢুকেছে সবাই হুশিয়ার সাবধান। এতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ লাঠিসোটা ও টর্চলাইট নিয়ে ঘরের বাইরে বের হয়ে রাস্তায় নেমে আসে।

এ ব্যাপারে সাঘরদিঘী ইউনিয়ন থেকে খাদেমুল মামুন বলেন, গভীর রাতে আমাদের মসজিদের মাইক থেকে ডাকাতের কথা শুনে এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে রাস্তায় বের হয়ে আসে কোথাও কোন ডাকাতের সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালিয়া গ্রাম জামে মসজিদের ঈমাম মাওলানা ইউনুছ আলী বলেন, রাতে আশপাশের মসজিদে শুনতে পাই এলাকায় ডাকাত পড়েছে। আপনারা সবাই হুশিয়ার সাবধান। এরপর আমিও এলাকায় মাইকিং করে দিয়েছি। তবে কোথায় ডাকাত এসেছিল তা জানি না।
দিঘর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, মসজিদে শুনতে পাই এলাকায় ডাকাত পড়েছে। কোথাও ডাকাতের সত্যতা পাওয়া যায়নি। এটা সম্পর্ণ গুজব।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, মাইকিং শুনে বিভিন্ন এলাকায় টহল পুলিশ নিয়ে বের হয়ে টহল জোরদার করেছি। কোথাও ডাকাতের সত্যতা পাইনি।

RELATED ARTICLES

Most Popular