নিউজ টাঙ্গাইল ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো ৬৪ জনের। একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৪৭ জন।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এ সময় ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
অন্যদিকে, একদিন দেশে করোনা শনাক্ত হয়েছে ৩৬৮২ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে।
