ডেস্ক রিপোর্ট ● দ্বিতীয় বিশ্বযু’দ্ধের পর পৃথিবীর সামনে সবচেয়ে বড় চ্যা’লেঞ্জ হয়ে এসেছে মহামা’রী ক’রোনা ভা’ইরাস। দেশে দেশে চলছে লকডাউন, ঘরে ব’ন্দি মানুষ। তারপরেও প্রতিদিনই মৃ’ত্যুর মিছিলে যোগ হচ্ছেন হাজার হাজার মানুষ। আ’ক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে।
এরই মধ্যে বিশ্বজুড়ে এই ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৬ লাখেরও বেশি মানুষ। মৃ’ত্যুর সংখ্যা প্রায় লাখ ছুঁই ছুঁই। কা’র্যকর কোন ও’ষুধ নেই, নেই কোন প্রতিষে’ধক।
তবে গবেষকরা দা’বি করলেন, ক’রোনাকে কাবু করার সবচেয়ে কা’র্যকরী অ’স্ত্র তৈরি করে ফেলেছেন তারা। ক’রোনা থেকে র’ক্ষা পেতে ও’ষুধ আবিষ্কারের দা’বি করেছেন জাপানের বিজ্ঞানীরা। আশার কথা হলো- এটি এখন বাংলাদেশেও তৈরি হচ্ছে।
জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লি. তৈরি করেছে ফ্যাভিপিরাভির ‘অ্যাভিগান’ নামে ট্যাবলেট। যা কিনা ক’রোনা ভা’ইরাসকে কা’র্যকরভাবে মে’রে ফেলতে স’ক্ষম। এরই মধ্যে অন্তত ডজনখানেক ও’ষুধ যেমন- ফ্যাভিপিরাভির, রেমডেসিভির, ইন্টারফেরন আলফা টুবি, রিবাভিরিন, ক্লোরোনকুইনিন, লোপিনাভির এবং আরবিডল কভিড-১৯ চিকিৎ’সার সারিতে জমা হয়েছে।
সরাসরি নভেল ক’রোনাভা’ইরাসের জন্য তৈরি না হলেও অন্য ভা’ইরাসের বি’রুদ্ধে কাজ করা ড্রা’গ ক’রোনাভা’ইরাস ঠে’কাতে পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে।
ক’রোনা ভা’ইরাসের চিকিৎসায় ট্যাবলেট অ্যাভিগান তৈরি করছে জাপানের ফুজি ফিল্ম কোম্পানির সাবসিডিয়ারি ও’ষুধ কোম্পানি তয়োমা কে’মিক্যাল। ট্যাবলেটটির জেনেরিক নাম ফ্লাভিপাইরাভির। ও’ষুধটি এখন বাংলাদেশের বেক্সিমকো ও বিকন ফার্মাসিউটিক্যালস তৈরি শুরু করছে বলে দেশের একটি জাতীয় পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিকন ফার্মাসিউটিক্যালস আগামী রোববার (১২ এপ্রিল) ও’ষুধটি স্বাস্থ্য অধিদপ্তর ও ঔ’ষধ প্রশা’সনে হস্তান্তর করবে। ওষুধটি সরকারকে সরবরাহ করার পাশাপাশি যে সমস্ত হাসপাতালে ক’রোনা রো’গী আছে সেখানেও সরবরাহ করা হবে।
তবে এখনই ফার্মেসিতে সরবরাহ করা হবে না। ম্যাটেরিয়াল স্বল্পতার কারণে মাত্র ১০০ রো’গীর জন্য ও’ষুধটি তৈরি হবে, তবে এ মাসের মধ্যেই ও’ষুধটি উৎপাদন বাড়াতে পারবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস যে সমস্ত হাসপাতালে ক’রোনা রো’গী ভর্তি আছে সেখানে ও’ষুধটি পৌঁছে দেবে। প্রতিটি ট্যাবলেটের দাম ৪০০ টাকা হলেও এখন এটি বিনামূল্যে আ’ক্রান্ত রো’গীদের সরবরাহ করা হবে।
ও’ষুধটি প্রস্তুতের পেটেন্ট জাপানের হলেও অনুন্নত দেশ হিসেবে তারা বাংলাদেশকে ২০৩৩ সাল পর্যন্ত ও’ষুধটি প্রস্তুতের অনুমো’দন দিয়েছে। ফ্লাভিপাইরাভির ও’ষুধটি কভিভ-১৯ রো’গের সুনিশ্চিত চিকিৎ’সা নয়, তবে ১২০ জন রো’গীর ওপরে পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে।
আ’ক্রান্ত তরুণ রো’গীদের ওপর ও’ষুধটি ব্যবহার করে সাত দিনে এবং বয়স্কদের ওপর ব্যবহার করে নয় দিনে কোভিড-১৯ নেগেটিভ হয়েছে। ফ্লাভিপাইরাভির ও’ষুধটির সাথে ওরভেসকো নামক আরও একটি ও’ষুধ মিলিয়ে ট্রায়ালগুলো করা হয়েছে। জাপান, তুরস্ক এবং চায়না ও’ষুধটি ব্যবহার করছে। কোভিড-১৯ রোগে আ’ক্রান্তের তিনটি পর্যায়- সাধারণ, মাঝারি ও মা’রাত্মক। এই তিন ক্ষেত্রেই ও’ষুধটি কা’র্যকর। গর্ভস্থ শিশুর ওপর ও’ষুধটির পার্শ্বপ্রতিক্রি’য়া আছে।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল অসম্পাদিত ‘মেডিকেল আর্কাইভ’ নামে এক প্রি-প্রিন্ট জার্নালে প্রকাশিত চীনের উহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিংহুয়ান ওয়াং-এর নেতৃ’ত্বে এক গবেষণা প্রবন্ধে বলা হয়, ক্লিনিকাল ট্রায়ালে অ্যাভিগান জ্বর, কাশি এবং শ্বাসক’ষ্ট আর এক ও’ষুধ আরবিডলের সাথে তুলনায় কা’র্যকরী যা ক’রোনাভা’ইসের চিকিৎসা হিসেবে ব্যবহার করা যাবে।
তাদের গবেষণা বলছে, অ্যাভিগান ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গত ২০ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত চীনের উহান বিশ্ববিদ্যালয়ের জংগান হাসপাতাল উহান লেসেশান হাসপাতাল এবং হুবেই প্রদেশের আর একটি হাসপাতালে ২৩৬ জন কোভিড-১৯ আ’ক্রান্ত মাত্র সাত দিনের মধ্যে অন্তত ৬১ শতাংশ রো’গী ৭ দিনে জ্বর, কাশি থেকে মু’ক্ত হোন।
এছাড়া এইসব রোগীদের জন্য শ্বাস-প্রশ্বাসের জন্য কৃত্রিম অক্সিজেন সরবরাহ করার প্রয়োজন পড়েনি। এন্টিভাইরাল ও’ষুধের মধ্যে অন্যতম জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লি.-এর তৈরি ফ্যাভিপিরাভির অ্যাভিগান। যেটি ২০১৪ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎ’সার জন্য তৈরি করা হয়।
চীন উহানে কোভিড-১৯ ব্যাপক প্রা’ণহানির পর সেই দেশের সরকার গত মার্চে দা’বি করে, এভিগান ও’ষুধ ‘কোভিড-১৯’ প্রতিরো’ধে ভাল কাজ দিয়েছে। চীনের দা’বির এক মাসের মধ্যে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রী কাতসুনোবু কাতো ইঙ্গিত দেন যে ‘এভিগান’ কোভিড -১৯-এর বি’রুদ্ধে পরীক্ষা করার পরিকল্পনা করছে।
আর এরপরই মূলত কোভিড-১৯ জন্য অ্যাভিগানকে প্রস্তুত করতে উঠে পড়ে লাগে জাপান। এর মধ্যে গত ৩১ মার্চ ফুজিফিল্মর প্রেসিডেন্ট জুনিজি ওকাদা এক বি’বৃতিতে, ফ্যাভিপিরাভিরের জেনরিকের অ্যাভিগান তৃতীয় ধাপে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে দা’বি করেন। কোভিড-১৯ মহামা’রি রু’খতে বিশ্বের অন্যন্য দেশের চাহিদা অনুযায়ী জাপান সরকারের পরামর্শক্রমে তারা এই ও’ষুধ সরবরাহ করবে জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।