নাগরপুর কলেজ ছাত্রী নিবাসের জমি ফিরে পাবার দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজ ছাত্রী নিবাসের ভূমি অবৈধভাবে ডায়াবেটিক সমিতিকে লিজ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে নাগরপুর মহিলা কলেজের কয়েক সহস্রাধিক ছাত্রী। বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে প্রায় দুই সহস্রাধিক ছাত্রী একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে তারা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করে মানববন্ধন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীনের নিকট লিজ বাতিলের জন্য একটি স্মারকলিপি প্রদান করে বিক্ষুব্ধ ছাত্রীরা। বিক্ষুদ্ধ কলেজ ছাত্রীদের অভিযোগ, নাগরপুর মহিলা কলেজের লিজকৃত ভূমিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনার্স ভবন ও ছাত্রী হোস্টেলের নির্ধারিত ২৬ শতাংশ ভূমি স্থানীয় উপজেলা প্রশাসন অবৈধভাবে নাগরপুর ডায়াবেটিক সমিতিকে লিজ দিয়েছে। এ কারণে তারা কলেজের ভূমি কলেজকে ফিরিয়ে দেয়ার আবেদন তুলে আন্দোলনে নেমেছে। এ দাবি মেনে নেয়া না হলে ভবিষ্যতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর