নিউজ টাঙ্গাইল ডেস্কঃ চোট কাটিয়ে ২২ গজে ফিরেই বাজিমাত করে দেখালেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ঝড়ো গতিতে অর্ধশতক পূর্ণের তা পরিণত করলেন শতকে। আর এতে রান পাহাড়ে চাপা পড়ার পরও জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রয়েছে স্বাগতিক বিসিবি একাদশ।স্ফরকারীদের দেওয়া বড় লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দের সাথে ব্যাট করতে থাকে বিসিবি একাদশ।
কায়েসকে সাথে নিয়ে উদ্বোধনী জুটিতে ৮১ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান।হাতে চোট পেয়ে চেজের বলে হেটমায়ারে হাতে কায়েস ধরা পড়লে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
কায়েস ২৫ বলে ২৭ রান করে সাজঘরে ফিরলেও সৌম্যকে নিয়ে একই গতিতে এগোতে থাকেন তামিম। অধঃপর শতকও তুলে নেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ২২ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১৮৪ রান।অর্থাৎ জয়ের জন্য ১৬৮ বলে প্রয়োজন আরও ১৫৯ রান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে স্বাগতিদের বিপক্ষে ৩৩১ রানের পুঁজি পেয়েছে সফরকারীরা। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান এসেছে শাই হোপের ব্যাট থেকে।
স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেছেন নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেন।তাছাড়া বাকি বোলারদের মধ্যে মাশরাফি, রানা ও শামীম প্রত্যেকেই নিজেদের প্রাপ্তির খাতায় জমা করেছেন একটি করে উইকেট।
স্কোরকার্ড-
উইন্ডিজ: ৩৩১/৮ (৫০ ওভার)
পাওয়েল ৪৩(৪৮), হোপ ৭৮(৮৪), ব্রাভো ২৭(৩৩), স্যামুয়েলস ৫(১২), হেটমায়ার ৩৩(২৭), পাওয়েল ০(৫), চেজ ৬৫*, অ্যালেন ৪৮, রুবেল ১০-০-৫৫-২, মাশরাফি ৮-১-৩৭-১, রানা ১০-০-৬৫-১, শাহিন ২-০-১৮-০, সৌম্য ৮-০-৭২-০, অপু ১০-০-৬১-২, শামীম ২-০-১৬-১।
