মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলবাইসাইকেল পেলো ঘাটাইলের গ্রাম পুলিশরা

বাইসাইকেল পেলো ঘাটাইলের গ্রাম পুলিশরা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২৬ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম গত মঙ্গলবার (৩০ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রাম পুলিশদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা সহ নিরবে নিভৃতে অতন্দ্র প্রহরীর মত সেবাদানকারী গ্রাম পুলিশের কাজকে আরো সহজ করতে সরকারের পক্ষ থেকে এই বাই সাইকেল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুস্তাকিম কাদরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ ফারজানা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুজ্জামান মিঞা প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular