Homeটাঙ্গাইল জেলাবাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক ব্লক উদ্বোধন

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক ব্লক উদ্বোধন

শরীফুজ্জামান, বাসাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত প্রশাসনিক ব্লকের শুভ উদ্ভোধন করা হয়েছে। ছবি২৫সেপ্টেম্বর, রবিবার সকাল ১০.০০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মূল ভবনের দ্বিতীয় তলায় নির্মিত এই ব্লকের উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আ”লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শার্লী হামিদ, উপজেলা আ’লীগ সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান, ল্যাব ইনচার্জ সাইদুল ইসলাম দিপু সহ কর্তব্যরত ডাক্তার, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মচারিবৃন্দ।

উল্লেখ্য যে, ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’ প্রকল্পের আওতায় এইচ. পি. ডি এর বাস্তবায়নে ৬৭ লক্ষ টাকা ব্যায়ে নতুন প্রশাসনিক ব্লকটি নির্মান করা হয়।

RELATED ARTICLES

Most Popular